একচেটিয়া ব্যবসার জন্য ভিসার বিরুদ্ধে মামলা

ডেবিট কার্ডের বাজারে একচেটিয়া ব্যবসা করতে কৌশলের আশ্রয় নিয়েছে ভিসা। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে পেমেন্ট নেটওয়ার্কটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ডেবিট কার্ডের বাজারে একচেটিয়া ব্যবসা করতে কৌশলের আশ্রয় নিয়েছে ভিসা। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে পেমেন্ট নেটওয়ার্কটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হচ্ছে, বিকল্প নেটওয়ার্ক ব্যবহার করতে চায় এমন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ভিসা। এছাড়া বাজার দখলে রাখতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের অর্থ দিয়েছে। মার্কিন বিচার বিভাগ বলছে, ভিসার এসব পদক্ষেপ পেমেন্ট নেটওয়ার্ক খাতে নতুন উদ্ভাবনকে মন্থর করেছে এবং ভোক্তা ও ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ফি বাড়িয়েছে। এসব দাবি ভিত্তিহীন উল্লেখ করে ভিসা জানিয়েছে, তারা আদালতে আত্মপক্ষ সমর্থন করবে। খবর বিবিসি

আরও