বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা, অপরিবর্তিত নীতি সুদহার

বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেলেও এখনো তা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। টাকার অবমূল্যায়ন ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ব্যবস্থার কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখা হবে।

দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি নীতি ঘোষণা করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য অর্ধ-বার্ষিক এ মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) প্রকাশ করা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, জুলাই-ডিসেম্বর সময়কালে ১০ শতাংশ নীতি সুদহার বহাল থাকবে। যতদিন না মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামবে, ততদিন এ সুদহার অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) হার ১১ দশমিক শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) হার ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও