২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৫৫ কোটি টাকা।
সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিবরণী বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
গত ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে বর্তমান বাজেটে ২৮৫ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এছাড়া পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৫১ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ৪০৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৪২০ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ৭২০ কোটি টাকা। ঘোষিত অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩১৬ কোটি টাকা কমানো হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক।
এছাড়া প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অপরিবর্তিত রাখা হয়েছে।