নতুন এ বুথ উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটির এটিএম বুথের সংখ্যা ২০০-তে পৌঁছেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. মো. জাহিদ হোসেন, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নোয়াখালী ক্লাবের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নতুন এটিএম বুথ স্থাপনের মাধ্যমে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক লেনদেন সুবিধা আরো সম্প্রসারিত হবে। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি এবং আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ বলেও জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।