আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ৪১% নগদ লভ্যাংশ অনুমোদন

এজিএমে সভাপতিত্ব করেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির (আইএএমপিএলসি) শেয়ারহোল্ডাররা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশ নগদ ও চূড়ান্ত ১ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আইসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এজিএমে সভাপতিত্ব করেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমিন তালুকদারসহ অন্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ৪৪ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। এ সময় কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা।

আরও