বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র

‘‌বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজ-২০২২’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

‘‌বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজ-২০২২’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান, এডিশনাল ডিরেক্টর (পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) এসএম আতিকুর রহমান, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার আরজু হোসেন, বণিক বার্তার বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু, প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম, জ্যেষ্ঠ সহ-সম্পাদক শানজিদ অর্ণব ও রকিবুল ইসলাম, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসাইন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুমন কুমার দে, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান মৃদুল, রকিবুল আলম রাজু, মো. ওমর ফারুক প্রমুখ। 

প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লিটার) জিতেছেন গিয়াসউদ্দিন আনসারী। আর দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন সুরাইয়া। প্রথম পর্বের দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন মীর হাবুল, তৃতীয় পুরস্কার মারিয়া তুজ জাহান, চতুর্থ পুরস্কার জুনাইদ মাসুদ, প্রান্তি ও মানহা, পঞ্চম পুরস্কার মীম, খন্দকার এরফান আলী ও জান্নাতুন নাঈম। এছাড়া দ্বিতীয় পর্বের দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন ফেরদৌসী বেগম, তৃতীয় পুরস্কার মো. বিপ্লব, চতুর্থ পুরস্কার মো. সেলিম আকবর আলী ও সেলিম; পঞ্চম পুরস্কার মোবারক খান, আয়েশা আক্তার, মো. খলিলুর রহমান। —বিজ্ঞপ্তি

আরও