এক্সিম ব্যাংক টাওয়ারের মাল্টিপারপাস হলে শনিবার এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক শেখ আহমেদ জামি, মো. আবদুল আউয়াল চৌধুরী, মিসেস মাসুমা বেগম, মোহাম্মদ আলী ও মুহাম্মদ আখতার-উজ জামান।
এছাড়া এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংকের প্রশাসক মো. শওকাতুল আলম বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে এক্সিম ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সম্পূর্ণ সুরক্ষিত। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিমের নেতৃত্বে এরই মধ্যে এক্সিম ব্যাংকের ব্যবসায়িক ও আর্থিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়েছে। ব্যাংকটির প্রতিটি শাখায় বৈদেশিক বাণিজ্যের সব ধরনের সুযোগ-সুবিধা চালু রয়েছে। পাশাপাশি নতুন করে জমাকৃত আমানত গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় উত্তোলন করতে পারছেন।’