বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বারভিডার স্মরণ সভা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বারভিডা কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। এ সময় আরো ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন ও সাবেক সেক্রেটারি জেনারেল হম্মদ শহীদুল ইসলাম ও জনাব মাহবুবুল হক চৌধুরী বাবরসহ সংগঠনের ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে অতিথিরা দেশের গণতন্ত্রের অভিযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেইসঙ্গে দেশের বেসরকারি খাতের বিকাশ ও সমৃদ্ধিতে নীতিগত সহায়তা প্রদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বারভিডার ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমেদ, ট্রেজারার মো, সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আবদুল আউয়াল ও কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।

আয়োজনে আরো ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য এ.বি. সিদ্দিক (আবু), মোহাম্মদ আনিসুর রহমান, মো. আকতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোর্সেদ (সোহেল), আহসানুর রহমান আরজু, পুনম শারমিন ঝিলমিল, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল ও কে.এম. শফিউল্লাহ (রনি)।-বিজ্ঞপ্তি

আরও