ইউআইইউতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট অংশ নেয়। মহড়াটি পরিচালনা করেন বারিধারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মোকাদ্দেম, রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও