প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করেছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এতে অর্থায়ন করেছে ব্যাংকটি। রোববার এক অনুষ্ঠানে প্রকল্পটি স্থানীয় কৃষক সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরডিএ, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহমিদুর রশীদ বিশেষ অতিথি ছিলেন। আরডিএ, বগুড়ার পরিচালক ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষক সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সৌরশক্তিচালিত এ সেচ প্রকল্পের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব। এর মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় জনগণের গৃহস্থালির বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা হবে। পরিবেশবান্ধব এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যয় হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে ব্যাংক এশিয়ার অর্থায়নে রংপুরে একই ধরনের আরেকটি সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করে স্থানীয় কৃষক সমিতির কাছে হস্তান্তর করা হয়। এসব প্রকল্প স্থাপনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং টেকসই সামাজিক উন্নয়নে ব্যাংকটির সিএসআর অঙ্গীকারকে আরো এক ধাপ এগিয়ে নিল।