সৌদি আরবে ৫০ নতুন কোম্পানিতে বিনিয়োগ করেছে পিআইএফ

তেলবহির্ভূত খাত শক্তিশালী করার লক্ষ্যে ২০১৬ সালে ভিশন-২০৩০ ঘোষণা করেছিল সৌদি আরব। দশকের পর দশক পেট্রোডলার-নির্ভর অর্থনীতিটির এ উচ্চাভিলাষী পরিকল্পনা শুরুতে বিশ্লেষকদের তেমন আস্থা অর্জন করতে পারেনি।

তেলবহির্ভূত খাত শক্তিশালী করার লক্ষ্যে ২০১৬ সালে ভিশন-২০৩০ ঘোষণা করেছিল সৌদি আরব। দশকের পর দশক পেট্রোডলার-নির্ভর অর্থনীতিটির উচ্চাভিলাষী পরিকল্পনা শুরুতে বিশ্লেষকদের তেমন আস্থা অর্জন করতে পারেনি। কিন্তু ছয় বছর পর দেখা যাচ্ছে, দেশটির তেলবহির্ভূত খাত সঠিক পথেই এগোচ্ছে। এতে প্রধান ভূমিকা রাখছে দেশটির বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ। খবর আরব নিউজ।

পিআইএফের ২০২১-২৫ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবে নতুন অর্থনৈতিক বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হচ্ছে এবং বিশ্বে উপসাগরীয় দেশটির ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

বর্তমান বিশ্বের বৃহত্তম সবচেয়ে প্রভাবশালী সার্বভৌম অর্থ তহবিল পিআইএফ। এর নিয়ন্ত্রণে থাকা সম্পদের মূল্য প্রায় ৬২ হাজার কোটি ডলার। ২০১৬ সাল থেকে পর্যন্ত পিআইএফ ৫০টি কোম্পানি প্রতিষ্ঠা করেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

আবাসন, অবকাঠামো থেকে শুরু করে পরিবেশবান্ধব জ্বালানিসহ মোট ১৩টি খাতে পিআইএফ অবদান রেখেছে। আগামী বছরগুলোয় আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়েছে পিআইএফ। সৌদি নাগরিক বেসরকারি খাতের উন্নয়নে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে অর্থ তহবিলটি। উদাহরণস্বরূপ, পিআইএফের মালিকানায় থাকা বেশ কয়েকটি গিগা প্রজেক্টের মধ্যে রয়েছে নিওম, দ্য রেড সি ডেভেলপমেন্ট কোম্পানি, কিদ্দিয়া রোশন। এছাড়া ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি, সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ সৌদাহ ডেভেলপমেন্ট কোম্পানিও তৈরি করেছে পিআইএফ।

এদিকে পিআইএফ আওতাধীন কয়েকটি প্রতিষ্ঠান বেসরকারি খাতের ব্যবসার সঙ্গে চুক্তি করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের এপ্রিলে রেড সি ডেভেলপমেন্ট কোম্পানি ৮০০টিরও বেশি দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৫৩০ কোটি ডলারের চুক্তি করেছে। সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া নামে এক বিনোদনকেন্দ্র স্থাপনে একটি সৌদি-ফরাসি জয়েন্ট ভেঞ্চারকে ১০০ কোটি ডলার দিয়েছে কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি।

এছাড়া দেশীয় প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিনিয়োগের সর্বোচ্চ সুবিধা ঘরে তুলতে নতুন একটি বিভাগ তৈরি করেছে পিআইএফ। স্থানীয় কোম্পানিগুলোর সুযোগ সৃষ্টি করা, সরবরাহ চেইন শক্তিশালী করা এবং ২০২৫ সালের মধ্যে স্থানীয় কোম্পানির অবদান ৬০ শতাংশে উন্নীতের লক্ষ্যে কাজ করছে বিভাগটি। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারে শরিক প্রোগ্রামের সঙ্গে কাজ করছে পিআইএফ। দেশটির জিডিপিতে বেসরকারি খাতের অবদান ৬৫ শতাংশে নিয়ে যেতে চলতি দশকে দশমিক ৩৩ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা।

আরও