ভাষার মাসে রাজধানীর পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরে ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএমের অর্থায়নে নির্মিত হলো শহীদ মিনার। জয়বাংলা চত্বরে নির্মিত এটিই পূর্বাচলের প্রথম শহীদ মিনার। ২০ ফেব্রুয়ারি এ শহীদ মিনার উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ প্রসঙ্গে কেএসআরএমের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত বলেন, ভাষার মাসে কেএসআরএম জাতির ওই আবেগে মিশে থাকতে চায় শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইকরিমিকরির পাশে থেকে।