মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি রাজধানীর তেজগাঁও শাখাটি ধানমন্ডি ২-এর এবিসি ট্রেডপ্লেক্সে স্থানান্তর করেছে। এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, রিজিওনাল হেড (ঢাকা দক্ষিণ) মির্জা হাসিবুল হালিম, এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক (প্রিন্সিপাল শাখা) মোহাম্মদ শাহীন খান, শাখা ব্যবস্থাপক (ধানমন্ডি-২ শাখা) শহীদ আনোয়ার মজুমদার, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি