ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এজিএমে সভাপতিত্ব করেন পর্ষদ পরিচালক মো. আব্দুল মালেক। এ সময় পরিচালকদের মধ্যে খাজা নারগীছ হোসেন ও ড্যানিয়েল ডি ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত) এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক (বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান), শিব নারায়ন কৈরী ও জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।