রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফিনিক্স কনভেনশন সেন্টার (পিপিসি)। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় এক গালা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক এ কনভেনশন সেন্টারের উদ্বোধন করা হয়।
ফিনিক্স প্লাজার অষ্টম তলায় (লিফট ৮), ফিনিক্স টাওয়ার ও সিটি ফিলিং স্টেশনের পাশে অবস্থিত এ ভেন্যুর মূল স্লোগান— ‘Where Events Rise to New Heights’।
করপোরেট সম্মেলন, সামাজিক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর উপযোগী এই কেন্দ্রটি ঢাকায় ইভেন্ট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকতা, সাংবাদিক, ব্যাংকিং খাত, করপোরেট ও শিক্ষা ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিল্পীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
‘রিবন জয়েনিং সেরিমনি’ ও কেক কেটে অতিথিরা সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পরবর্তীতে অতিথিদের ভেন্যুর বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। তারা হলরুম, অভ্যন্তরীণ নকশা, সাউন্ড সিস্টেম, লাইটিং ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো ঘুরে দেখেন।
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থানগত সুবিধা, পর্যাপ্ত পার্কিং সুবিধা ও উন্নত ব্যবস্থাপনার সমন্বয়ে গড়ে ওঠা ফনিক্স কনভেনশন সেন্টার এখন থেকে বিভিন্ন আয়োজনের জন্য উন্মুক্ত।
বুকিংয়ের জন্য ০১৩৩৫০৮৭১৯৯ এ নাম্বারে যোগাযোগ করতে হবে। —বিজ্ঞপ্তি