‘ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স’ ফান্ডের সঙ্গে প্রাইম ব্যাংকের ২ কোটি ডলারের ঋণচুক্তি

জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি ডলার সমপরিমাণ একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামস আব্দুল্লাহ মুহাইমিন। অপরদিকে ইনভেস্ট ইন ভিশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশজুড়ে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে পুনঃঋণ প্রদান করবে।

-বিজ্ঞপ্তি

আরও