আমাদের লোকজ ইতিহাস-ঐহিত্য, পারিবারিক, সামাজিক বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত রাখার প্রত্যয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করে মাইলস্টোন কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (ইংরেজি ভার্সন)। এটির উদ্বোধন করেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ বেগম। এ সময় সম্মানিত অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ রিফাত নবী আলম প্রমুখ। —বিজ্ঞপ্তি