বন্ড ইস্যু সম্পন্ন করল সাজিদা ফাউন্ডেশন, ব্যবস্থাপনায় ব্র্যাক ইপিএল ও ব্র্যাক ব্যাংক

ব্যাংক, এনবিএফআই ও বিমা কোম্পানি ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের জন্য এ বন্ড থেকে প্রাপ্ত সুদ-আয় সম্পূর্ণ করমুক্ত। এতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আয় বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কাজে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে

সাজিদা ফাউন্ডেশনের সেকেন্ড জিরো কুপন বন্ডের সফল ইস্যু সম্পন্ন করেছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ও ব্র্যাক ব্যাংক। বন্ডটির ফেস ভ্যালু ১৯৮ কোটি টাকা।

যৌথ অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস ইস্যু প্রক্রিয়া সম্পন্ন করে। এরই মধ্যে বন্ডটির সাবস্ক্রিপশন শেষ হয়েছে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি হাই-নেট-ওয়ার্থ ব্যক্তিরাও উল্লেখযোগ্য আগ্রহ দেখিয়েছেন।

ব্যাংক, এনবিএফআই ও বিমা কোম্পানি ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের জন্য এ বন্ড থেকে প্রাপ্ত সুদ-আয় সম্পূর্ণ করমুক্ত। এতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আয় বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কাজে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

জিরো কুপন বন্ড একটি ফিক্সড-ইনকাম সিকিউরিটি। যা ডিসকাউন্টে ইস্যু করা হয়। এতে কোনো পিরিয়ডিক ইন্টারেস্ট প্রদান করা হয় না। এখানে বিনিয়োগকারীরা মেয়াদপূর্তিতে পূর্ণ ফেস ভ্যালু ফেরত পান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সাজিদা ফাউন্ডেশনের সেকেন্ড জিরো কুপন বন্ড ইস্যু সম্পন্নের মধ্যে দিয়ে দেশের বন্ড মার্কেটে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ, উন্নয়নমূলক খাতে মূলধন প্রবাহ বাড়ানো, কর-সাশ্রয়ী ও নিরাপদ বিনিয়োগ সুযোগ তৈরিতে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএলের সক্ষমতা আবারো প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তি

আরও