ডিসেম্বর ২০২২

রাশিয়া থেকে দৈনিক ১২ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি ভারতের

জ্বালানি খাত বিশ্লেষক সংস্থা ভরটেক্সার মতে, ভারত গত ডিসেম্বরে দৈনিক ৮ লাখ ব্যারেলের মতো অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে ইরাক থেকে, এছাড়া সৌদি আরব থেকে আমদানি করেছে দৈনিক হিসাবে ৭ লাখ ব্যারেলের কিছু বেশি। দেশটিতে জ্বালানি তেল রফতানিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তারা ডিসেম্বরে ভারতের কাছে দৈনিক জ্বালানি তেল বিক্রি করেছে তিন লাখ ২৩ হাজার ব্যারেল, আর যুক্তরাষ্ট্র বিক্রি করেছে প্রায় কাছাকাছি— দৈনিক ৩ লাখ ২২ হাজার ব্যারেল। 

রুশ-ইউক্রেন সংঘাতের কারণে বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞার শিকার হয় মস্কো। এর ফলে ছাড় দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেয় তারা। সস্তায় জ্বালানি তেলে ক্রয়ের এ সুযোগ একেবারে লুফে নিচ্ছে ভারত। গত বছরের ডিসেম্বরে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে ভারত। প্রতিদিন রাশিয়া থেকে প্রায় ১২ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে দেশটি। এর মাধ্যমে টানা তিন মাস রুশ তেলের শীর্ষ ক্রেতার অবস্থান ধরে রাখল ভারত। মূল্য ছাড়ের আগে ভারত কখনোই এত পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করেনি। তবে পশ্চিমারা অজ্ঞাত কারণে বিষয়টি এড়িয়ে গিয়েছে। খবর  বিজনেস স্ট্যান্ডার্ড।

গত ৩১ মার্চ পর্যন্ত ভারতে মাত্র দশমিক ২ শতাংশ তেল রফতানি করেছে রাশিয়া। তবে গত ডিসেম্বরে এসে তা দাঁড়িয়েছে দিনে ১১ লাখ ৯০ হাজার ব্যারেলে। গত নভেম্বরে রেকর্ড দৈনিক ৯ লাখ ব্যারেলের কিছু বেশি অপরিশোধিত জ্বালানি তেল ভারতে রফতানি করে রাশিয়া। ডিসেম্বরের এ পরিমাণ নভেম্বরের রেকর্ডকেও ছাড়িয়ে আরো কয়েক ধাপ ওপরে উঠে গিয়েছে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের ক্রেতা। দেশটি তার মোট চাহিদার ৮৫ শতাংশ জ্বালানি তেলই আমদানি করে। ভারতে জ্বালানি তেল রফতানিতে গত বছরের অক্টোবরেই ইরাক এবং সৌদি আরবকে ছাড়িয়ে যায় রাশিয়া। আর এখন তো ভারতের মোট জ্বালানি তেল আমদানির ২৫ শতাংশই আসছে রাশিয়া থেকে।

জ্বালানি খাত বিশ্লেষক সংস্থা ভরটেক্সার মতে, ভারত গত ডিসেম্বরে দৈনিক ৮ লাখ ব্যারেলের মতো অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে ইরাক থেকে, এছাড়া সৌদি আরব থেকে আমদানি করেছে দৈনিক হিসাবে ৭ লাখ ব্যারেলের কিছু বেশি। দেশটিতে জ্বালানি তেল রফতানিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তারা ডিসেম্বরে ভারতের কাছে দৈনিক জ্বালানি তেল বিক্রি করেছে তিন লাখ ২৩ হাজার ব্যারেল, আর যুক্তরাষ্ট্র বিক্রি করেছে প্রায় কাছাকাছি দৈনিক ৩ লাখ ২২ হাজার ব্যারেল। 

আরও