যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মহিব চৌধুরী। গতকাল মঙ্গলবার লন্ডনে বিবিসিসিআই কনফারেন্স হলে ফাইন্যান্স ডাইরেক্টর পদে নির্বাচন শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির নাম ও ফলাফল ঘোষণা করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের কৃতি সন্তান মহিব চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সাবেক সম্পাদক।
নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন - সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডারেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডারেক্টর জেনারেল আবদুল মুমিন ,ফাইন্যান্স ডারেক্টর আবুল কালাম আজাদ ও মেম্বারশিপ ডারেক্টর মোস্তফা আহমেদ লাকি।
নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ, গতিশীল এবং অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।