জতুনের নতুন রিটেইল কনসেপ্ট শোরুম এখন চাঁপাইনবাবগঞ্জে

জতুন বাংলাদেশ তাদের নতুন রিটেইল কনসেপ্ট শোরুম চালু করেছে চাঁপাইনবাবগঞ্জে। আধুনিক ও উদ্ভাবনী শপিং অভিজ্ঞতা দিতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে শফিকুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারে চালু হলো নতুন এ শোরুম।

শোরুম উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারের মালিক শুমন বলেন, ভবিষ্যতে পেইন্ট রিটেইল খাতে আরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার। এ সময় জতুন বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আদি রাও জানান, নতুন রিটেইল কনসেপ্টের মাধ্যমে পেইন্ট শিল্পে আধুনিকায়ন আনতে চায় জতুন বাংলাদেশ।

নতুন এ শোরুমে রয়েছে বড় স্যাম্পল ডিসপ্লে, যেখানে জতুনের প্রিমিয়াম পেইন্টের লাইভ নমুনা দেখা যাবে। দৃষ্টিনন্দন কালার ডিসপ্লে গ্রাহকদের রং নির্বাচনে সাহায্য করবে। আধুনিক ও গ্রাহকবান্ধব এই শোরুম স্থপতি, কন্ট্রাক্টর ও বাড়ির মালিকদের জন্য উপযোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শোরুম ঘুরে দেখেন এবং স্ন্যাকস ও বিশেষ উপহার উপভোগ করেন। জতুন বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে দেশের বেশিরভাগ দোকানকে নতুন রিটেইল কনসেপ্টে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে উচ্চমানের পণ্য, উদ্ভাবন ও গ্রাহকসেবার উন্নয়ন নিশ্চিত করা হবে। —বিজ্ঞপ্তি

আরও