দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ২৩ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৭ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৪ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৯২ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৮ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৭ পয়সায়।

২০২৪ সালের ২৯ অক্টোবর ডিএসইতে আরএন স্পিনিং মিলসের নাম পরিবর্তন হয়ে শার্প ইন্ডাস্ট্রিজ করা হয়। ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৭৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা।

আরও