আমানত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ ইউসিবি পরিচালনা পর্ষদের

পর্ষদের নিয়মিত সভার অংশ হিসেবে বছরের শেষ সভায় সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর

আমানত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদের নিয়মিত সভার অংশ হিসেবে বছরের শেষ সভায় সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর।

সভায় ইউসিবির ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, কোম্পানি সেক্রেটারি তানভীর আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

আরও