সিটিজেনস ব্যাংকে ‘নির্দেশিকা, মূল্যায়ন ও ডকুমেন্টেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে ‘সিএমএসএমই অর্থায়ন: নির্দেশিকা, মূল্যায়ন এবং ডকুমেন্টেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মাসুম বিল্লাহ। আরো ছিলেন ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস ও ট্রেনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার তরফদার সুশীল কুমার।

ব্যাংকের প্রধান কার্যালয় ও দেশের বিভিন্ন শাখা অফিসের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সিএমএসএমই খাতে ঋণ প্রদানের নীতি, ঝুঁকি মূল্যায়ন, ডকুমেন্টেশন প্রক্রিয়া ও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

-বিজ্ঞপ্তি

আরও