‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ ফিচার

বহুজাতিক বীম প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপ ব্যবহার করছেন।

মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ নামে ফিচার চালু করা হয়েছে। ঢাকায় গতকাল এক অনুষ্ঠানে নতুন ফিচারটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মেটলাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহুজাতিক বীম প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপ ব্যবহার করছেন। একই ডিজিটাল প্লাটফর্মে আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়া যায়। নতুন ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি বিশেষ স্কোরিং ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ জানান, থ্রি সিক্সটি হেলথ স্কোর মেটলাইফের ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করেছে। গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ফিচারটি চালু করা হয়েছে।

উল্লেখ্য, মেটলাইফ ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিচ্ছে।

আরও