আবুধাবিতে উন্মোচন করা হয়েছে নিশান পেট্রলের নতুন মডেল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে জাপানের গাড়ি নির্মাতা নিশানের নতুন পেট্রল এসইউভি গাড়ি উন্মোচন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে জাপানের গাড়ি নির্মাতা নিশানের নতুন পেট্রল এসইউভি গাড়ি উন্মোচন করা হয়েছে। নতুন মডেলটিতে রয়েছে শক্তিশালী ভি৬ টুইন-টার্বো ইঞ্জিন, নাইন-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ও কাস্টমাইজেবল অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন সিস্টেম। বৈচিত্র্যপূর্ণ পরিবেশে চলার উপযোগী করে গাড়িটি তৈরি করা হয়েছে। নিশান মোটর করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাকোতো উচিদা বলেন, ‘‌নিশান পেট্রলের সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে গাড়িটির বৈশ্বিক উন্মোচনের জন্য আবুধাবিকে বেছে নেয়া হয়েছে।’ খবর ও ছবি আরব নিউজ

আরও