ডিজিটাল লেনদেনকে আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতে কিশোরগঞ্জের ভাগলপুর শাখায় বাংলা কিউআর মার্চেন্ট সংযুক্ত করেছে উত্তরা ব্যাংক পিএলসি। গত ৩১ আগস্ট এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম।
এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের বাংলা কিউআরের আওতায় যুক্ত করার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হবে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে পারবেন এবং গ্রাহকরাও বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি