বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের সেবা দেবে বিএসসিএল

সম্মেলনটি ৭ এপ্রিল শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

আগামী ৭ এপ্রিল ঢাকায় শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

এবারের সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সম্মেলনটি ৭ এপ্রিল শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। এতে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

এ বিষয়ে বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার বলেন, স্টারলিংক যেন বাংলাদেশে দ্রুত ইন্টারনেট সেবা শুরু করতে পারে তার জন্য সহায়তা করতে প্রস্তুত বিএসসিএল। বিএসসিএলের নিজস্ব গ্রাউন্ড ষ্টেশন, স্যাটেলাইট অপারেটের অভিজ্ঞতাসহ সব ধরনের কারিগরি সক্ষমতা রয়েছে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে আমরা বিএসসিএলের ছাদে স্টারলিংকের হোম কিট এবং এন্টারপ্রাইজ কিট টেস্ট করেছি। হোম কিটে বেশ সিগনিফিকেন্ট ডাটা রেট পাওয়া গেছে। বিনিয়োগ সম্মেলনেও আমরা পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কানেক্টিভিটি ফ্যাসিলিটেট করবো।

সম্মেলনের উদ্দেশ্য নিয়ে আয়োজকরা জানান, বিদেশীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশী বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে।

আয়োজকরা জানান, চারদিনব্যাপী সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশী বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৮ এপ্রিল তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

আরও