প্রাইম ব্যাংকের উদ্যোগে আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স বিষয়ক প্রশিক্ষণ

প্রাইম ব্যাংক পিএলসির এএমএল ও সিএফটি বিভাগের উদ্যোগে ‘আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসির এএমএল ও সিএফটি বিভাগের উদ্যোগে ‘আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জ ২-এর প্রাইম টাওয়ারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্যাংকের বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ড বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এ আয়োজনে ঢাকা ইস্ট রিজিওনের ১৫৩ জন শাখা কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো মো. জিয়াউর রহমান। এ সময় তিনি জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে বিশেষ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুর আহমেদ; রিজিওনাল হেড মো. এনামুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে ব্যাংকের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন।

আরও