রাশিয়ার বাণিজ্যিক কার্যক্রম গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই মোটর। সম্প্রতি দক্ষিণ কোরিয়ান টেলিভিশন নেটওয়ার্ক এমবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় থাকা হুন্দাইয়ের উৎপাদন কারখানাটি একটি কাজাখ কোম্পানির কাছে বিক্রি করতে যাচ্ছে। গাড়ি নির্মাতাটি বর্তমানে রুশ সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। হুন্দাই মোটর জানিয়েছে, এটা সত্য যে বিক্রয়সংক্রান্ত আলোচনা চলছে। তবে এখনো কিছুই সিদ্ধান্ত নেয়া হয়নি। উল্লেখ্য, গত বছর রাশিয়া অংশের কার্যক্রম স্থগিত করেছিল হুন্দাই। মার্চে কোম্পানিটি বলেছিল, রাশিয়ার কার্যক্রমের জন্য তারা বিকল্প পর্যালোচনা করছে। রয়টার্স