করোনায় ক্ষতিগ্রস্ত ২৩০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিল স্ট্যান্ডার্ড ব্যাংক

২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। গত মাসে ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক দোয়া মাহফিলের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কভিড-১৯- ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। গত মাসে ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক দোয়া মাহফিলের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি কভিডে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার ২৩টি শাখার মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। কার্যক্রমের আওতায় পর্যন্ত  মোট হাজার ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।  ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, চার কেজি আলু একটি সাবান। শাখাগুলোর কর্মীরা শাখাস্থ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাড়িতে গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।

আরও