আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্ষদ সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্ষদ সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী এবং পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, প্রকৌশলী খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম ও এসএম জহির উদ্দিন হায়দার অংশ নেন। পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (আইবিআরপিডি) পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।

আরও