কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারদর

বাজার বিশ্লেষণে দেখা যায়, ৭ সেপ্টেম্বর ডিএসইতে বিএনআইএসএলের শেয়ারদর ছিল ১১৩ টাকা ৩০ পয়সা।

সম্প্রতি বীমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এসব তথ্য জানিয়েছে বিএনআইএসএল। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ৭ সেপ্টেম্বর ডিএসইতে বিএনআইএসএলের শেয়ারদর ছিল ১১৩ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৭০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএনআইসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ইপিএস হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৫ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়।

বিএনআইসিএলের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। সমাপ্ত ২০২১ থেকে ২০২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৪ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার। এর ৬০ দশমিক ১৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৬৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও