ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পর্ষদ পরিচালক মো. আব্দুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া, মাহবুবুন নাহার, মো. চয়নূল হক এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার।