দেশের বাজারে আসছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ নতুন চারটি সিরিজ—কসমো, সিমো, যেনো এবং ক্লেভিয়া। ইলেক্ট্রো মার্ট পরিবেশবান্ধব ও বিশেষ প্রযুক্তিসম্পন্ন নতুন সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন সিরিজের এ মডেলসমূহ পাওয়া যাবে। নতুন এ সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর—যা বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি। এরইমধ্যে এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতাসাধারণের আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মার্ট এই অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে।
এ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ হল—নতুন এই সিরিজে রয়েছে তিনস্তরের ডিপ ক্লিনিং টেকনোলজি। প্রতিটি মডেলেই রয়েছে বায়োলজিক্যাল স্টেরিলাইজেশন ফিল্টার, ক্যাচিন ফিল্টার ও সিলভার আয়ন ফিল্টার, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে উচ্চতর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব অর্জনে সহায়তা করে এবং বিশুদ্ধ বাতাস প্রবাহ নিশ্চিত করে। গ্রী'র উদ্ভাবিত স্বয়ংক্রিয় ইনডোর পরিষ্কারকরণ প্রযুক্তি চারটি ধাপে ইভাপোরেটরে জমে থাকা ধুলাবালি ও ময়লা অপসারণ নিশ্চিত করে দুর্গন্ধযুক্ত নির্মল পরিবেশ তৈরি করে, যা মুক্তভাবে শ্বাস-প্রশ্বাস নিতে বিশেষ সহায়তা করে। গ্রী’র কোল্ড প্লাজমা এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি ঘণ্টায় ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে।
কোল্ড এলার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না। গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি তাদেরকে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। এছাড়া এ সিস্টেম কোলাজমা কণিকা নির্গত করে, যা আশপাশের ক্ষতিকর পদার্থগুলোকে নিষ্ক্রিয় করে এবং নিরাপদ জলীয় বাষ্পে পরিণত করে।
নতুন সিরিজে ব্যবহৃত হয়েছে পাঁচস্তরবিশিষ্ট অ্যান্টি করোসিভ কোটিং সমৃদ্ধ গোল্ডেন ফিন। এছাড়াও এতে রয়েছে সুপার হাইড্রোফিলিসিটি টেকনোলজি। এ পাঁচ স্তরের কোটিং এসিকে উচ্চ তাপমাত্রা, বৃষ্টি, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব প্রদান করে।
নতুন এ মডেলসমূহে রয়েছে স্বয়ংক্রিয় আউটডোর পরিষ্কারকরণ পদ্ধতি, যা বিশেষভাবে ডিজাইন করা পাঁচটি ধাপে আউটডোরের মধ্যে জমে থাকা সকল ধুলাবালি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে এসির কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে।
নতুন সিরিজের গ্রী এসিগুলোতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতাসম্পন্ন উচ্চ প্রযুক্তির ওয়াই-ফাই ব্লু-টুথ নেটওয়ার্কিং ডিভাইস। হাইব্রিড এ প্রযুক্তি প্রচলিত ওয়াই-ফাইয়ের তুলনায় অধিক দ্রুত সংযোগ স্থাপন করে। এর ফলে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়, যা এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।
এ সিরিজের এসিগুলোতে রয়েছে সাত ধাপে ইনডোর ফ্যানের মাধ্যমে ৩৯ ফিট দূরত্ব পর্যন্ত বাতাস প্রবাহিত করার সক্ষমতা, যা গ্রাহকের চাহিদা ও রুমের তাপমাত্রার সাথে সমন্বয় করে। এছাড়াও প্রয়োজন অনুযায়ী ফ্যানের গতি নির্বাচন করা যায়। এর মধ্যে রয়েছে টার্বো মোড, যা অতি দ্রুত কুলিং নিশ্চিত করে, এবং কোয়াইট মোড, যা নীরব ও শান্ত পরিবেশে আরামদায়ক শীতলতা প্রদান করে।
গ্রী এসির স্লিপিং মোড একটি উন্নত ফিচার, যা শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, বরং আধুনিক সেন্সর ও প্রোগ্রামড অ্যালগোরিদমের মাধ্যমে মানুষের ঘুমের স্বাভাবিক আচরণ বুঝে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী পায় আরাম, শান্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা—যা একটি আধুনিক স্মার্ট হোম কুলিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য।
গ্রী এসির ফাস্ট কুলিং টেকনোলজির উন্নত কমপ্রেসার সিস্টেম এবং সর্বোচ্চ এয়ারফ্লো ডিজাইনের সাহায্যে মাত্র কয়েক মিনিটেই তাৎক্ষণিক শীতলতা নিশ্চিত করে। গ্রীষ্মের গরম দুপুর হোক বা আর্দ্র সন্ধ্যা—গ্রী এসির ফাস্ট কুলিং মোড তাৎক্ষণিক আরামের জন্য ঘরের তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয়, আপনাকে দেয় আরামদায়ক ও দীর্ঘমেয়াদী স্বস্তি একসঙ্গে।
গ্রী এসি ব্যবহারকারী এবং টেকনিশিয়ানদের সুবিধার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যা সেটআপ থেকে শুরু করে সার্ভিসিং পর্যন্ত প্রতিটি ধাপকে সহজ করে তোলে এবং ইনস্টলেশনের সময় কমিয়ে দেয়, রক্ষণাবেক্ষণকে করে ঝামেলামুক্ত।
গ্রী এসির ওয়াইড ভোল্টেজ অপারেশন প্রযুক্তি, উন্নত ইনভার্টার কমপ্রেসার ও স্মার্ট ভোল্টেজ রেগুলেশন সার্কিটের মাধ্যমে ভোল্টেজ ও কুলিংয়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে গতি সমন্বয় করে, ফলে ভোল্টেজের তারতম্যেও সঠিকভাবে কাজ করতে পারে। পাশাপাশি পাওয়ার সাপ্লাই সুরক্ষা প্রযুক্তি পিসিবি এবং কমপ্রেসারের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে রক্ষা করে। এর ফলে ভোল্টেজ কমে গেলেও শীততাপ নিয়ন্ত্রণের কার্যকারিতা অব্যাহত থাকে।
সর্বশেষ, গ্রী’র ইন্টেলিজেন্ট অটো রিস্টার্ট ফিচারটি বিদ্যুৎ বিচ্ছিন্নতার পর পূর্বের সেটিংস (যেমন তাপমাত্রা ও মোড) অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হতে সাহায্য করে, যা ব্যবহারে সহজতা ও নিরাপত্তা নিশ্চিত করে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গ্রী গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রায়ান চ্যুং। তিনি বলেন, প্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে গ্রী বাংলাদেশে কারখানা স্থাপন করছে। গ্রী এসি তৈরির ক্ষেত্রে প্রতিটি দেশের আবহাওয়া এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী তার উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছে।
তিনি জানান, গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এই নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ, কেমিক্যাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বহির্বিশ্বে গ্রী’র সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার ইলেক্ট্রো মার্ট।
গ্রী, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি অর্জন করেছে। গ্রী ২০০১ সাল থেকে একটানা বিশ্বে নাম্বার ওয়ান এসির স্বীকৃতি অর্জন করে যাচ্ছে। গ্রী ২০২১ সালে তাদের “শূন্য কার্বন নিঃসরণ” প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে। গ্রী উদ্ভাবিত প্রযুক্তি এয়ার কন্ডিশনার থেকে কার্বন নিঃসরণকে শূন্য মাত্রায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এছাড়া গ্রী বাংলাদেশে সুপার ব্র্যান্ড এবং মোস্ট ইমার্জিং ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে, এই সকল বিশেষ বৈশিষ্ট্যসম্বলিত গ্রী এসির নতুন সিরিজ দেশের সকল ক্রেতাসাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে।
এ নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান কর্পোরেট অফিসে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, ডিএমডি মো. নুরুচছাপা বাবু ও মো. নুরুল আফছার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাত নুর, এনএসএম জুলহক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।- বিজ্ঞপ্তি