এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়। ইলেক্ট্রো মার্ট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মো. নুরুল আফছারের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জন শীর্ষ নির্বাহী, সিইও ও করপোরেট নেতারা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভ্যান্ডি।
মো. নুরুল আফছারের এ অর্জন প্রসঙ্গে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, ‘তার দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ আন্তর্জাতিক স্বীকৃতি তার অসামান্য অবদানেরই প্রতিফলন।’
সম্মাননা গ্রহণের পর মো. নুরুল আফছার জানান, এ আন্তর্জাতিক স্বীকৃতি আরো দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বাংলাদেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৩৩ বছরেরও বেশি কর্মজীবনে মো. নুরুল আফছার উদ্ভাবনী নেতৃত্ব, বাজার সম্প্রসারণ, পণ্য উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অংশগ্রহণমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দেশের ইলেকট্রনিকস শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ নতুন বিপণন কৌশল, পণ্যের বৈচিত্র্য, বাজার গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।