বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস। গত বুধবার ইউজিসি থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়। ইউজিসির বিশেষ পরিদর্শন কমিটি সম্প্রতি ঢাকা দক্ষিণের পূর্বাচল কাঞ্চনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সরজমিনে পরিদর্শন করে শিক্ষাসহ অন্যান্য কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে। স্থায়ী ক্যাম্পাসের আনুমোদন দেয়ায় এসইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. এএম শামীমসহ সব সদস্য এবং ভিসি অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।—বিজ্ঞপ্তি