ইসলামী ব্যাংকের সঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের সঙ্গে সম্প্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের সঙ্গে সম্প্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার ও মো. মতিউল ইসলাম, হজ পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম এবং হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমদ সরদার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ এবং ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও