রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন স্থগিত

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গতকাল সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল লেনদেন স্থগিতের আগে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর ৯১০ টাকা থেকে ৯৭২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইতে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর ছিল ৫৩৮ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৯৭২ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৮২ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৬১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১২ টাকা ৭৩ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে রেনউইকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০৫ টাকা ৫৯ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০২ টাকা ৮৩ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৩৩ পয়সা।

আরও