এ উপলক্ষে সোমবার ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং আলেফ গ্রুপের বাংলাদেশ ও শ্রীলংকার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএলের ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান জিয়াউল করিম, ডিজিটাল মার্কেটিং প্রধান সৈয়দ আহসানুর করিম অন্তর, সহযোগী ব্যবস্থাপক মো. আকিব আহসান। অন্যদিকে আলেফ গ্রুপের পক্ষে ছিলেন পার্টনার ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলংকা) আহসানুর রহমান, সিনিয়র ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার সৈয়দ মাহমুদ শাফায়াত রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।