চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর

শিপার্স কাউন্সিলের সদস্যদের জন্য চীনে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা

স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের বোয়ু কাংচেং (বেইজিং) কালচার অ্যান্ড ট্যুরিজম কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)।

শনিবার এসসিবির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং চীনা প্রতিনিধি দলের টিম লিডার দেহুই ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এসসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় কাউন্সিলের সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চীনের উন্নত চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ সুবিধা ও আর্থিক ছাড় পাবেন।

মতবিনিময় সভায় এসসিবির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উভয় পক্ষ ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

আরও