এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

সমঝোতার স্মারকের আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, পণ্যের বাজার সংযোগ, এসএমই ক্লাস্টার উন্নয়ন ও কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে বেসরকারি ‍উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার (৬ অক্টোবর) আগারগাঁও এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও ব্র্যাক-এর পক্ষে উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম সরদার ও ব্র্যাকের সহযোগী পরিচালক অমিত কান্তি সরকার।

সমঝোতার স্মারকের আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, পণ্যের বাজার সংযোগ, এসএমই ক্লাস্টার উন্নয়ন ও কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে।

এ বিষয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বলেন, সবশেষ অর্থনৈতিক সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে ১ কোটি ১৮ লাখের বেশি সিএমএসএমই উদ্যোক্তা রয়েছে। যাদের শতকরা ৭০ ভাগই ঢাকার বাইরে। তবে ঢাকার বাইরে এসএমই ফাউন্ডেশনের কোনো কার্যালয় নেই। দেশজুড়ে ব্র্যাকের নিজস্ব কার্যালয় ও নানা কর্মসূচি রয়েছে। আর তাই এ সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সহজ হবে।

আরও