আটপাড়ায় সম্মিলিত ৭৫টি এসএসসি ব্যাচের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে নেত্রকোনার আটপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মিলিত ৭৫টি এসএসসি ব্যাচের দুদিনব্যাপী পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে।

‘এসো মিলি প্রাণের উৎসবে স্লোগানে নেত্রকোনার আটপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মিলিত ৭৫টি এসএসসি ব্যাচের দুদিনব্যাপী পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে।

উপজেলা সদরের বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান।

 উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খানসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে একে অপরের সঙ্গে কুশল বিনিময়,ছবি ও সেলফি তোলা, স্মৃতিচারণ আড্ডা মিলনমেলায় পরিণত হয়।

আরও