সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং ডিএমডি মো. আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান, ভাইস প্রেসিডেন্ট এবং এমএফএস ও ডিজিটাল ব্যাংকিং প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, দিনব্যাপী এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান ও আমানত বৃদ্ধির কৌশল তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, ‘এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে সেবার আওতায় আনার বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এ সেবাকে আরো সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে।’ তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
এ সময় ডিএমডি মো. আমিনুল ইসলাম ভূঁঞা এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে অটো-জেনারেটেড রসিদ গ্রহণ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহককে সচেতন করেন।
পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।