তবে এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশ গার্মেন্টস: ডিএসইতে গত ২৪ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪২ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ২ পয়সায়।
শার্প ইন্ডাস্ট্রিজ: গত ১৫ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭৬ শতাংশ আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি শার্প ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৮ পয়সায়।
এটলাস বাংলাদেশ: ডিএসইতে গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭০ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯৮ টাকা ১০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪০ শতাংশ।
সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি এটলাস বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২১ টাকায়।