ইস্পাত কারখানার মুনাফা এবং মৌসুমিভিত্তিক চাহিদা কমে যাওয়ায় বাজারে এ পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার চুক্তি মূল্য প্রতি টন ৭৪০ ইউয়ানের নিচে নেমে গেছে। খবর হেলেনিক শিপিং।
বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আকরিক লোহার প্রধান ভোক্তা দেশ চীনের ইস্পাত কারখানাগুলো এখন তীব্র আর্থিক সংকটে ভুগছে।
সর্বশেষ সপ্তাহে এসব কারখানার মুনাফা কমে ৫১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ কম। গত মাসে চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনি দুর্ঘটনার পর কোকিং কয়লার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
পাশাপাশি বিশ্ববাজার থেকে আকরিক লোহার সরবরাহ বাড়লেও এ মৌসুমে ইস্পাতের বৈশ্বিক চাহিদা অনেক কম। ফলে চীনের বন্দরগুলোয় অবিক্রীত আকরিক লোহার মজুদ রেকর্ড ১৬ কোটি টনে পৌঁছেছে। চাহিদা ও সরবরাহের এ বড় ব্যবধানের কারণে আকরিক লোহার বাজার আরো কিছুদিন মন্দা থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।