ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং-২০২৩ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে আরো ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচটিএম কাদের নেওয়াজ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুত্ফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুর প্রমুখ।