শিল্পকলা একাডেমিতে আইইউবি ফটোগ্রাফি ক্লাবের আলোকচিত্র প্রদর্শনী

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় পর্বের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা এ আয়োজনে অংশগ্রহণ করছেন।

প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের ক্যামেরায় তোলা নানা মুহূর্ত, জীবনের সৌন্দর্য ও ব্যতিক্রমধর্মী গল্প।

শুক্রবার (১১ এপ্রিল) উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক মোস্তফা জামান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কোঅর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের প্রধান আতিফ মো. সাফি, আইইউবি এলএফই-এর কোঅর্ডিনেটর তানভীর আহমেদ হারুন।

দুটি ক্যাটাগরিতে সারা দেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে। তার মধ্যে একক শ্রেণীতে ৪৮টি ও ফটো স্টোরিজ শ্রেণীতে ৭টি ছবির গল্প প্রদর্শিত হচ্ছে।

১৮ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর তৃতীয় পর্ব। সবগুলো পর্বই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ২০ এপ্রিল আইইউবিতে সমাপনী অনুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি

আরও