উৎপাদনে ফিরেছে সাফকো স্পিনিং

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম গত ৩১ আগস্ট ফের চালু হয়েছে। এর আগে তিন দফায় প্রায় সাত মাস কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে উৎপাদন ও কার্যক্রম বন্ধ দেখতে পায় ডিএসইর একটি পরিদর্শক দল। পরে ১২ ফেব্রুয়ারি জানানো হয়, লোকসান কমাতে কোম্পানিটির পর্ষদ ১ ফেব্রুয়ারি থেকে দুই মাসের জন্য সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। তবে মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু করতে পারেনি সাফকো স্পিনিং।

এরপর প্রথম দফায় দুই মাস ও দ্বিতীয় দফায় আরো আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এর পরও উৎপাদনে ফিরতে পারেনি সাফকো স্পিনিং। পরে তৃতীয় দফায় দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট উৎপাদনে ফেরার ঘোষণা দেয় বস্ত্র খাতের কোম্পানিটি। তবে এবার উৎপাদনে ফিরতে পেরেছে বলে জানিয়েছে সাফকো স্পিনিংয়ের কর্তৃপক্ষ।

আরও