১১৫ কোটি ডলারের জলবায়ু তহবিল নরওয়ের

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল গঠন করবে নরওয়ের সরকার। নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রসর হতে উন্নয়নশীল অর্থনীতিগুলোকে সহায়তার জন্য ১ হাজার কোটি নরওয়েজিয়ান ক্রোন (১১৫ কোটি ডলার) বিনিয়োগ করবে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল গঠন করবে নরওয়ের সরকার। নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রসর হতে উন্নয়নশীল অর্থনীতিগুলোকে সহায়তার জন্য হাজার কোটি নরওয়েজিয়ান ক্রোন (১১৫ কোটি ডলার) বিনিয়োগ করবে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

ব্রিটিশ বহুজাতিক তেল গ্যাস কোম্পানি বিপির স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি ২০২০ অনুসারে, বৈশ্বিক জ্বালানি তেলের দশমিক শতাংশ উত্তোলন করা নরওয়ে ইউরোপের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী।

দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছর তহবিলে ২০০ কোটি ক্রোন করে দেয়া হবে। বরাদ্দকৃত মূলধনটি দেশের জাতীয় বাজেটের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য গঠিত নরওয়ের বিনিয়োগ তহবিল নরফান্ড থেকে আসবে। নরফান্ড সদ্য চালু হওয়া জলবায়ু তহবিল পরিচালনা করবে।

জ্বালানি তেল থেকে দূরে সরে অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম ছিল নরওয়ে। অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির অর্থ থেকে দেশটি বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল গঠন করেছে। তহবিলটির আকার লাখ ৩০ হাজার কোটি ডলার।

নরওয়ের প্রধানমন্ত্রী আরনা সুলবার্গ বলেন, প্যারিস চুক্তির নির্ধারিত লক্ষ্য এবং এসডিজি অর্জনে আমাদের জলবায়ু বিনিয়োগ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন তহবিলটি দেশের উন্নয়ন সহায়তার অংশ হবে বলে জানিয়েছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী দাগ ইনগে উলস্টাইন। তিনি বলেন, আমরা যে টি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি সেগুলো সমাধানের জন্য আমাদের উদ্যোগ। জলবায়ু পরিবর্তন বিশ্বের দরিদ্রদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। 

অর্থায়ন এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সরে আসতে সহায়তা করবে। প্রকল্পগুলো বর্তমানে বিশ্বব্যাপী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ৩০ শতাংশ অবদান রাখে।

প্রধানমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে সফলতা অর্জনে আমাদের আরো বাণিজ্যিক মূলধন একত্র করতে হবে। এজন্য জলবায়ু তহবিল চালু হলে আমাদের সঙ্গে কাজ করতে আমি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও